বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত সোমবার ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা বুশারা বানুকে বদলি করেছে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি সম্ভাষণ ‘সালাম’ ব্যবহার করায় হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠী তার সমালোচনা করার দুই দিন পর তাকে বদলি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত রোববার পোস্ট করা ওই ভিডিওতে বুশারা বানু ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) রেসিডেনশিয়াল কোচিং একাডেমি কীভাবে তাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) বা ভারতের কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করেছে—সে বিষয়ে কথা বলেন।

ভিডিওতে মুসলিম এই আইপিএস কর্মকর্তা শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলেন। এর অর্থ ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক।’ এরপর ভিডিওতে তিনি ‘ইনশাআল্লাহ’ শব্দটিও ব্যবহার করেন, যার অর্থ ‘আল্লাহ চাইলে।’ পাশাপাশি তিনি ‘জাযাকাল্লাহ’ বলেন, যার অর্থ ‘আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।’

ভিডিও ছড়িয়ে পড়ার পর হিন্দুত্ববাদী সংগঠন দ্য জয়পুর ডায়ালগ এবং হিন্দু লিগ্যাল ফান্ডসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বুশারা বানোর এসব ইসলামি সম্ভাষণ ব্যবহারের সমালোচনা করে। তারা প্রশ্ন তোলে, তিনি কেন ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’ বলেননি।

হিন্দু লিগ্যাল ফান্ড বলেছিল, ‘ভারতীয় রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী একজন কর্মরত কর্মকর্তার উচিত জনসমক্ষে যোগাযোগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা।’ সংগঠনটি আরও জানায়, তারা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের কাছে অভিযোগ করেছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

২০২১ ব্যাচের কর্মকর্তা বুশারা বানু পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার তাঁকে স্টেট আর্মড পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার করা হয়। একই আদেশে আরও দুই কর্মকর্তাকেও বদলি করা হয়।

সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র বলেন, কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার যখন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ‘প্রার্থনা কক্ষ’ তৈরি করে নিজেদের ‘ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি’ তুলে ধরছে, তখন রাজ্য পর্যায়ের আরেক বিজেপি সরকার ‘শুধু আসসালামু আলাইকুম ও জাযাকাল্লাহ বলার কারণে একজন মুসলিম নারী আইপিএস কর্মকর্তাকে...এক পাশে সরিয়ে দিচ্ছে।’ মহুয়া মৈত্র আরও বলেন, রাজ্য সরকার ‘গোদিমিডিয়া টিভি’ বা ‘কোলাবরেটর মিডিয়া’র ছড়ানো ঘৃণাকে আরও এগিয়ে নিচ্ছে।

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250