শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪শে মার্চের টিকিট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ শনিবার (১৪ই মার্চ)। আজ সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৪শে মার্চের ট্রেনের আসনের টিকিট। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। এ ছাড়া আগামী ২৩শে মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ই মার্চ। ২৫শে মার্চের টিকিট ১৫ই মার্চ, ২৬শে মার্চের টিকিট ১৬ই মার্চ, ২৭শে মার্চের টিকিট ১৭ই মার্চ, ২৮শে মার্চের টিকিট ১৮ই মার্চ ও ২৯শে মার্চের টিকিট ১৯শে মার্চ বিক্রি করা হবে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২শে মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না।

জে.এস/

ট্রেনের টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250