বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম

ঢাকায় মেডিকেল ট্যুরিজম কনক্লেভ-২০২৪ অনুষ্ঠিত

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আজ রোববার  (২১শে এপ্রিল) ঢাকা ক্লাবে আসামের ব্যতিক্রম মাসদো-র উদ্যোগে অনুষ্ঠিত হলো মেডিকেল ট্যুরিজম কনক্লেভ-২০২৪। এ আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ সহকারী হাইকমিশন, গৌহাটি, ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং সম্প্রীতি বাংলাদেশ। ভারতের পিয়ারলেস হাসপাতাল, রাজধানী গ্রুপ, টেকনো ইন্ডিয়া গ্রুপ, ইউজেডইউ হেলথ, আইএলএস হসপিটালস, ইন্টেগ্রা ভেঞ্চারস, ইনষ্টিটিউট অব ইউরোলোজি, ডেন্টাল পেশেন্ট এন্ড ইমপ্লান্ট সেন্টার, দ্যা ইলিউমিস ক্লিনিক এবং সিকে বিড়লা হাসপাতালের বিশেষজ্ঞ এবং কর্মকর্তাবৃন্দ কনক্লেভটিতে অংশ নেন।

বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালের শতাধিক বিশেষজ্ঞ এবং ওষুধ শিল্পের প্রতিনিধির অংশগ্রহণে সর্বমোট চারটি সেশনে দিনব্যাপি এই কনক্লেভ অনুুুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার স্বাস্থ্য অবকাঠামোগত বৈষম্য কমিয়ে আনা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যখাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং এসবের মাধ্যমে দুদেশের জনগণের জন্য সার্বজনিন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা ও মতবিনিময় করেন।

এর আগে কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সহযোগিতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বলে মন্তব্য করে স্বাস্থ্যখাতে অধিকতর সহযোগিতার উপর গুরুত্ব দেন। তিনি মন্তব্য করেন, প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা ভারত এবং অন্যান্য প্রতিবেশি দেশে চিকিৎসায় প্রায় আট থেকে দশ বিলিয়ন ডলার ব্যয় করছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি করা গেলে, দেশের মানুষের জন্য দেশেই উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে, দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের লক্ষ্যও তাই।

আরো পড়ুন : হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ অতিথির বক্তব্যে ফ্রেন্ড অব বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) শামসুল আরেফিন একাত্তরের দিনগুলির কথা স্মরণ করে বাংলাদেশ ও ভারতের জনগণের সার্বিক কল্যাণে স্বাস্থ্যখাতে একই রকম সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রত্যাশা করেন যে এ ক্ষেত্রে এই কনক্লেভটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে কি-নোট প্রবন্ধ উপস্থাপন করেন কনক্লেভটির কো-অর্ডিনেটর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি ভারতের সেভেন সিস্টারসের রোগীদের সহজে এবং সুলভে উন্নত চিকিৎসা প্রাপ্তির স্বার্থে তাদের বাংলাদেশের আসায় উৎসাহিত করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মনে করেন যথাযথ উদ্যোগ নেয়া গেলে এ বিষয়ে উল্লেখযোগ্য সাড়া মিলবে। কারণ ভারতের নর্থইস্টের সাথে আমাদের যোগাযোগ ভারতের অন্যান্য অংশের চেয়ে এখন অনেক বেশি সহজ। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধানে অন্যান্য সব সেক্টরের মত বাংলাদেশের স্বাস্থ্যখাতেও এখন উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। তিনি আশা করেন এই কনক্লেভটি সহযোগিতার নতুন ক্ষেত্রটিকে উন্মোচন করবে।   

ব্যতিক্রম মাসদো-র সভাপতি আসামের বিশিষ্ট বুদ্বিজীবী ড. সৌমেন ভারতীয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আসামের বিশিষ্ট সাহিত্যিক মিসেস রীতা চক্রবর্তী ও বাংলাদেশের পালমোনোলজিষ্ট অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

এস/ আই.কে.জে

মেডিকেল ট্যুরিজম কনক্লেভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায়

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250