বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রে নেই এম সাখাওয়াত, উপদেষ্টাদের দায়িত্বে বড় পরিবর্তন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্যান্য উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে।

শুক্রবার (১৬ই আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের আট উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এদিকে রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদকে যুব ‍ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুকী আজমের দায়িত্ব বাড়িয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ব্রিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন, শারমিন এস মুরশিদ, সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হোসেন, ফরিদা আখতার ও নুরজাহান বেগমের দায়িত্ব অপরিবর্তীত রাখা হয়েছে।

ওআ/ আই.কে.জে/

অন্তর্বর্তী সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250