শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই।

আজ বুধবার (৩রা ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় ইসি সানাউল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখার সূত্রপাত হতে যাচ্ছে বলে মন্তব্য করেন।

বলেন, বিগত বছরগুলোতে দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষত কাটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। কিন্তু মনে রাখতে হবে এটি একটি সমন্বিত ও জাতীয় উদ্যোগ। দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই।

নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা আমাদের কাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনের বড় নিয়ামক শক্তি সাংবাদিকরা। আশা করছি, এই প্রশিক্ষণে সাংবাদিকরা উপকৃত হবেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসি সচিব আখতার আহমেদ।

অনুষ্ঠানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250