বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা

ছাত্র-জনতার রাত জেগে পাহারা-তল্লাশিতে জনমনে স্বস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীতে রাত নামলেই ডাকাত আতঙ্কে ভুগছেন মানুষ। ডাকাতি ও নাশকতা থেকে জানমাল রক্ষায় লাঠি হাতে রাত জেগে পাহারা ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে ছাত্র-জনতা। পুলিশবিহীন শহরে পাড়া, মহল্লা ও রাজপথে তাদের এই উদ্যোগ জনমনে এনেছে স্বস্তি।

প্রতি রাতের ন্যায় রোববার (১১ই আগস্ট) রাতেও রাজধানীর কয়েকটি এলাকায় ছাত্র-জনতা পাহারা দেয়। পুলিশ কর্মবিরতির ঘোষণার পর থেকে এভাবে এলাকা পাহারা দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরাসহ এলাকার সাধারণ মানুষ।

গাড়ি থামিয়ে গন্তব্যসহ বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছে শিক্ষার্থীরা। এছাড়াও গাড়িতে থাকা মালামাল তল্লাশি করে দেওয়া হচ্ছে ছাড়। আর ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্রও চেক করছেন তারা।

জনসচেতনতামূলক এই কার্যক্রমে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মাদারটেক, বাসাবো, মতিঝিল, টিকাটুলী, রমনা, মালিবাগ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দলবেঁধে তরুণসহ নানা বয়সী মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার রাতের পাহারা ও তল্লাশি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

ওআ/ আই.কে.জে/

ছাত্র-জনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250