বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে গতকাল বুধবারের বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩৩২ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার নেপাল পুলিশের বরাতে কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৮টি জেলায় নতুন করে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চিতওয়ানে ১২১, নওয়ালপরাসিতে (পূর্ব) ৭৪, ধাদিঙয়ে ২৯, গোর্খায় ২৯, নুয়াকোটে ২৮, তানাহুনে ১৯, রাসুয়ায় ১৭ ও নওয়ালপরাসিতে (পশ্চিম) ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ বন্যায় এখন পর্যন্ত অন্তত দেড় হাজার মানুষ নিখোঁজ আছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো বন্যা-আক্রান্ত জেলাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বন্যার পানি রাসুয়া ও অন্যান্য জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার পর ত্রিশূলী ও নারায়ণী নদী প্রণালী বরাবর ভাটির দিকে প্রবাহিত হয়ে বসতি, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তিব্বত সীমান্তবর্তী নেপাল অংশে এখন পর্যন্ত অন্তত ৭০০ বিদেশি পর্যটক নিখোঁজ আছেন। উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে নিখোঁজদের সন্ধান করছেন এবং বিচ্ছিন্ন এলাকাগুলোতে তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী ফেলছেন।

নেপাল-তিব্বত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250