শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

চিত্রনায়ক সোহেল রানার নতুন রাজনৈতিক দল ঘোষণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। প্রাথমিকভাবে দলটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি), যাদের লোগোতে শোভা পেয়েছে শান্তির প্রতীক পায়রা।

গত ৩রা অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠক শেষে বর্ষীয়ান এই অভিনেতার সভাপতিত্বে দল গঠনের ঘোষণা দেওয়া হয়। চলতি মাসের শেষে কিংবা নভেম্বরে দলটির ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে দলটির বৈঠকের ছবি শেয়ার করেছেন সোহেল রানা। তবে অভিনেতার ঘনিষ্টজনরা জানিয়েছেন, দলটির প্রতীক হিসেবে অনেকে ‘কবুতর’ লিখছেন। কিন্তু এটা ঠিক নয়, কবুতর দলের লোগো। প্রতীক নির্ধারণ হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। এ ছাড়া প্রাথমিক যে নামকরণ হয়েছে, তাতেও পরিবর্তন আসতে পারে।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সোহেল রানা। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ার সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ইকবাল হলের ভিপি নির্বাচিত হন তিনি। 

২০০৯ সালে আকস্মিকভাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করেন সোহেল রানা। দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচনী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: যে সিনেমার জন্য কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হয়েছেন বিদ্যা বালান

২০২০ সালের অক্টোবরে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। এদিকে, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেন তিনি। 

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

এসি/ আইকেজে

সোহেল রানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250