মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

সারারাত ফোন চার্জে রাখা ভালো নাকি খারাপ?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

অনেকে দিনে ফোন ব্যবহারের পর রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে যান। তবে জানেন কি, সারারাত ফোন চার্জে রাখা ভালো নাকি খারাপ?

আপনার ফোনটি অনেকদিন ভালো রাখতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। তার মধ্যে অন্যতম হলো সঠিকভাবে চার্জ দেওয়া। যেমন- অনেকে যে কোম্পানির ফোন ব্যবহার করেন সেই একই সংস্থার চার্জার ব্যবহার করেন না। সস্তার চার্জার দিয়ে দিনের পর দিন চার্জ দেন। অনেকদিন ধরে এটা করতে থাকলে ফোনের ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়তে বাধ্য। এছাড়া আমরা অজান্তেই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে ফেলি। যার প্রভাব পড়ে ব্যাটারির আয়ুর উপর।

শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হয় ডিভাইসের পারফরম্যান্স বা কার্যকারিতাও। আবার অনেকে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে ফোন চার্জ তো হয়, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসলে সারা রাত ফোন চার্জ করার ফলে ব্যাটারি লাইফের উপর প্রভাব পড়ে।

আধুনিক স্মার্টফোনে প্রাথমিকভাবে ব্যবহার করা হয় রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। যদিও এই ব্যাটারিগুলো অত্যন্ত উন্নত এবং কার্যকর। তবে এই ব্যাটারিগুলির কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে।

আরো পড়ুন : এবার চ্যাটজিপিটিকে ছাড়িয়ে শীর্ষে চীনের ডিপসিক

এখানেই শেষ নয়, ঘণ্টার পর ঘণ্টা অনেকেই স্মার্টফোন চার্জে বসিয়ে রাখেন। ১০০ শতাংশ চার্জ পূরণ হয়ে যাওয়া সত্ত্বেও চার্জ থেকে ফোন সরান না। সেক্ষেত্রে ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা বা ক্যাপাসিটি কমে যেতে শুরু করে। যার ফলে ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। ফলে ফোনে বিস্ফোরণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়। এর ক্ষতিকর প্রভাব পড়ে ফোনের পারফরম্যান্সের উপরেও।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন, প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে স্মার্টফোন প্লাগ-ইন করে না রাখাই ভালো।

সূত্র: মেক অব ইউজ

এস/ আই.কে.জে/  


ফোন চার্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250