মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

এবার চ্যাটজিপিটিকে ছাড়িয়ে শীর্ষে চীনের ডিপসিক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। সম্প্রতি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মুক্তের পরপর বড় ধরনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রযুক্তি খাতে।

বিশেষ করে 'চ্যাটজিপিটি'কে পেছনে ফেলেছে  চীনের তৈরি ডিপসিক এআই। 

গত ২০শে জানুয়ারি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল, 'ডিপসিক-আর১' আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

ডিপসিক এরই মধ্যে পশ্চিমা প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি হয়েছে বেশ কম খরচে।

বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এআই প্রতিযোগিতায় আমেরিকা চীনের তুলনায় এগিয়ে থাকলেও, ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে।

শুক্রবার মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা লুইজিয়ানাতে তাদের সর্বশেষ এআই মডেল, এললামা-৪ চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে।

এদিকে, ডিপসিকের ঘোষণার পর এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারমূল্য ৩.১২ শতাংশ কমেছে। যা তাদের সবচেয়ে বড় একদিনের পতন।

সূত্র:  গ্লোবাল টাইমস

ওআ/কেবি


চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250