বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব *** ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী *** ‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’ *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের *** আজ ঢাকায় গাইবেন পাকিস্তানের মুর্তজা কিজিলবাশ *** দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত *** শুধু ব্যবস্থা নেওয়া নয়, অপরাধের ঝুঁকি কমানো আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী *** আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী *** বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট দায়ের করা হয়েছে উচ্চ আদালতে। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন‌ নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ববি হাজ্জাজ এ রিট আবেদন করেন। তিনি রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

রিট আবেদনে বলা‌ হয়, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও‌ বেশি আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীসহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এ বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি।

আরও পড়ুন: ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব হলেন খুরশেদ আলম

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।

সরকার পতনের পর সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ হাজার কোটি টাকা) আত্মসাতের খবর প্রকাশিত হয়। এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতে সহায়তাকারী হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম উঠে এসেছে। তবে অর্থ আত্মসাতের তথ্য প্রত্যাখ্যান করেছে রুশ প্রতিষ্ঠানটি। গত ১৯শে আগস্ট রোসাটমের এক বার্তায় বলা হয়, প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও তারা প্রস্তুত।

এসি/কেবি

দুর্নীতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

‘অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান—এটা চলবে না’

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য–জ্বালানি মজুত আছে ইরানের

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250