সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন *** নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ *** কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী *** নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত *** দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই *** প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু *** যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা-সমালোচনা *** রুনা লায়লার গানে ‘বর্ণমালা’ চিনেছে ভারতের বিলুপ্তপ্রায় জাতি, খবরটি শোনার পর যা বললেন শিল্পী *** বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক *** মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব হলেন খুরশেদ আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দা‌য়িত্ব পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২রা সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষ‌রিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হ‌য়, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন: বাংলাদেশ সহ ১২৬টি দেশ ভিসা ছাড়া পাকিস্তানে যেতে পারবে

এতে বলা হয়, মাসুদ বিন মো‌মে‌নের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এদিকে কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায়, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন নতুন পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন। ইতোমধ্যে তাকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই তাকে নিয়োগের আনুষ্ঠিকতা চূড়ান্ত হবে।

এসি/কেবি

পররাষ্ট্র স‌চিব খুরশেদ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250