শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

উয়েফা নেশনস লিগে গ্রুপ এ-২ তে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ছিল ফ্রান্স ও ইতালি। রোববার (১৭ই নভেম্বর) গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে ফরাসিরা। অন্যদিকে রানার্সআপ হয়ে সেরা আটে গেছে ইতালি।

৬ ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ইতালির পয়েন্টও ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে বেলজিয়াম ও ইসরায়েল।

রোববার ফ্রান্সকে আতিথেয়তা দেয় ইতালি। অ্যাওয়ে ম্যাচে মাত্র ২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। লুকাস ডিগনির দারুণ পাসে ইতালির জাল খুঁজে বের করেন আদ্রিয়েন।

আরো পড়ুন : আবারও প্রতিপক্ষের জালে জার্মানির ৭ গোল!

৩৩ মিনিটে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন ইতালির গাগলিয়েমো ভিকারিও। স্বাগতিকদের আত্মঘাতী গোলে ২-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা।

২ মিনিট পর এক গোল শোধ করে ইতালি। ফ্রান্সের জালে বল জমা করেন আদ্রিয়া কামবিয়াসো। এতে ব্যবধান কমে আসে ২-১ এ।

রোববার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন র‌্যাবিয়ট ও ডিগনি। র‌্যাবিয়ট অন্যরকম হাফসেঞ্চুরির ম্যাচ রঙিন করেছেন জোড়া গোলে। আর ডিগনি ৫০তম ম্যাচ মাতিয়েছেন জোড়া অ্যাসিস্টে।

এস/ আই.কে.জে/


ইতালি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250