ছবি: ফেসবুক থেকে নেওয়া
রাজধানীর গুলশানে গভীর রাতে কুকুরছানা উদ্ধারের বিষয়ে উদ্যোগ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ আসিফের ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।
আদনান আজাদ আসিফ লিখেছেন, ‘শনিবার (৭ই মার্চ) রাতে বাসায় ফেরার পথে রাজধানীর গুলশান এলাকায় কুকুরছানার অস্বাভাবিক শব্দ শুনতে পান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার সন্দেহ হলে আশপাশে খুঁজতে থাকেন যে, কোথা থেকে এত শব্দ আসছে। খানিক পরেই মেলে শব্দের উৎস।’
তিনি লিখেছেন, ‘সড়কের পাশে ম্যানহোলের স্যুয়ারেজ লাইনে আটকা ছিল পাঁচটি সদ্যোজাত কুকুরছানা। তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা প্রথমে চেষ্টা করেন ছানাগুলো উদ্ধারের। অনেক চেষ্টায় উদ্ধার করতে না পেরে যোগাযোগ করেন বন বিভাগের সঙ্গে।’
আদনান আরো লিখেছেন, ‘এরপর খবর পেয়ে ছুটে যান বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দীর্ঘসময় উদ্ধার তৎপরতা চালিয়ে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় চোখ না ফোটা কুকুরছানাগুলো।’
খবরটি শেয়ার করুন