সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন *** নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ *** কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী *** নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত *** দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই *** প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু *** যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা-সমালোচনা *** রুনা লায়লার গানে ‘বর্ণমালা’ চিনেছে ভারতের বিলুপ্তপ্রায় জাতি, খবরটি শোনার পর যা বললেন শিল্পী *** বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক *** মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি হয়েছে। গত নয় মাসে এই প্রথম ৯ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আজ রোববার (৮ই মার্চ) প্রকাশিত তথ্য থেকে মূল্যস্ফীতির এ অবস্থা জানা গেছে।

এতে বোঝা যায়, ভোক্তা বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা গত ৯ মাসে আরও কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, পণ্য ও সেবার মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে।

জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই মূল্যস্ফীতি এ পর্যায়ে পৌঁছেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারির ৮ দশমিক ২৯ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে। 

এতে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া হয়েছে বলে বোঝা যায়। একই সময়ে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। জানুয়ারিতে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৮ শতাংশ ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে ৯ দশমিক ০১ শতাংশে পৌঁছায়।

অর্থাৎ, আবাসন, পরিবহন, পোশাক ও স্বাস্থ্যসেবা খাতে দাম বৃদ্ধি অব্যাহত আছে। গত বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি ক্রমাগত আরও বাড়ছে।  

সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ১২ মাসের গড় হিসাবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের বেশি ছিল, যদিও বাংলাদেশ ব্যাংক বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে।

মূল্যস্ফীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250