সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন *** নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ *** কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী *** নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত *** দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই *** প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু *** যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা-সমালোচনা *** রুনা লায়লার গানে ‘বর্ণমালা’ চিনেছে ভারতের বিলুপ্তপ্রায় জাতি, খবরটি শোনার পর যা বললেন শিল্পী *** বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক *** মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে।

এ সময় আইফোনের পাসওয়ার্ড জানার জন্য তাকে দেশিও ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। পরে উপায়ান্তর না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন।

রোববার (৮ই মার্চ) মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল। গত শনিবার রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বর এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে মোতাহার হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাঁটি করছিলেন।

এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি চাপাতি ও সামুরাই নিয়ে তার সামনে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

ঘটনার বর্ণনায় আরও বলা হয়, ছিনতাইকারীরা পরে আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড দেওয়ার পর তারা অটোরিকশাযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। এরপর মোহাম্মদপুর থানার একটি টহল দল তাজমহল রোড এলাকায় গিয়ে তাদের আটকের চেষ্টা চালালেও তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

দুদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250