রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান, লড়াই চালিয়ে যাচ্ছেন পুরোদমে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। স্টেজ থ্রিতে আছে তার ক্যানসার। শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম ওয়ালে একটি পোস্ট করেছেন হিনা খান। সেখানেই নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানিয়েছেন।

অভিনেত্রী তার ইনস্টাগ্রামের পোস্টে লিখেছেন, স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি। তবে এই কঠিন রোগের সঙ্গে পুরোদমে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, নারীরা যে কয়েকটি ক্যানসারে বেশি আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যানসার অন্যতম। স্তন ক্যানসারে মৃত্যু ঝুঁকি বেশি, কারণ এই ক্যানসারের অঙ্কোজিন মারাত্মক।

ক্যানসার একবার সেরে গেলেও ফের সেই অঙ্কোজিন সক্রিয় হয়ে উঠতে পারে। আসলে শরীরের অন্য কোথাও গিয়ে ঘাপটি মেরে থাকার ক্ষমতা রাখে এই অঙ্কোজিন।

ফলে অস্ত্রোপচার করে টিউমার কোষ বাদ দিলেও শরীরের অন্য কোনো অংশে আসল ‘ভাইরাস’ থাকতে পারে। এ কারণে অতিরিক্ত কিছু চিকিৎসাও করা হয় পরিস্থিতি বুঝে। তবে সব সময় তা সফল হয় না। ক্যানসার ফিরে আসতেই পারে।

আরো পড়ুন: ফুলকির আয়োজনে 'আমাদের শিশুরা' নাটকের প্রদর্শনী

ব্রেস্ট ক্যানসারের লক্ষণ 

১. স্তনের মধ্যে দলা বা শক্ত একটি বলের মতো কিছু অনুভব করা। সাধারণত একটি স্তনকে উপর-নিচ, দুই পাশ বা সামনে থেকে চাপ দিলে শক্ত দলাটি অনুভব করা যায়। চিকিৎসকরা বলেন, ক্যানসারের ঝুঁকি এড়াতে এভাবে নিয়মিত বাড়িতেই স্তন পরীক্ষা করা জরুরি।

২. স্তন ও স্তনবৃন্তের আশেপাশে লালচে ভাব বা ত্বকের আস্তরণ উঠতে পারে।

৩. স্তনের কোনো একটি অংশ অন্য অংশের তুলনায় বেশি ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া।

৪. স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যাওয়া। স্তনবৃন্তে ব্যথা হওয়া।

স্তন ক্যানসার প্রতিরোধের উপাায় 

সাধারণত একটি স্তনকে উপর-নিচ, দু’পাশ বা সামনে থেকে চাপ দিলে শক্ত দলাটি অনুভব করা যায়। এভাবে নিয়মিত বাড়িতে পরীক্ষা করতে হবে।

বছরে বা ছয় মাসে একবার ম্যামোগ্রাম টেস্ট

সাধারণত ৪০ বছর বয়সের পর এই ম্যামোগ্রাম টেস্ট করতে বলা হয়। তবে বর্তমানে এটি তরুণ বয়সেও দরকার হয়ে উঠছে। তাই নিয়ম করে বছরে একবার বা দু’বার এই টেস্ট করিয়ে নেওয়া ভালো।

সূত্র: এবিপি নিউজ

এসি/

স্তন ক্যানসার হিনা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250