রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ঋণের অর্থের বিনিময়ে সৌদিকে জেএফ-১৭ যুদ্ধবিমান দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরব তাদের প্রায় ২০০ কোটি ডলারের সৌদি ঋণকে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার চুক্তিতে পরিবর্তন করার বিষয়ে আলোচনা করছে। পাকিস্তানের দুটি সূত্র এই তথ্য জানিয়েছে। গত বছর দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করার পর এখন তাদের সামরিক সহযোগিতা আরও গভীর হচ্ছে। খবর রয়টার্সের।

এর থেকে বোঝা যাচ্ছে, দুই মিত্র দেশ কীভাবে তাদের প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তবে রূপ দিতে চাইছে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সৌদি আরবও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে তাদের নিরাপত্তা অংশীদারত্ব নতুন করে সাজাচ্ছে।

কাতারের রাজধানী দোহায় হামাসকে নিশানা করে ইসরায়েলের হামলার পর এই যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সই হয়েছিল। ওই হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল কেঁপে উঠেছিল।

একটি সূত্র জানিয়েছে, আলোচনা মূলত পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এবং পাকিস্তানে উৎপাদিত ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ। অন্য একটি সূত্র জানিয়েছে, আলোচনার টেবিলে থাকা নানা বিকল্পের মধ্যে এই যুদ্ধবিমানটিই প্রধান।

সূত্রটি আরও জানায়, এই চুক্তির মোট মূল্য প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার। যার মধ্যে ২০০ কোটি ডলার ঋণের টাকা থেকে সমন্বয় করা হবে এবং বাকি ২০০ কোটি ডলার অতিরিক্ত সরঞ্জাম কেনার জন্য খরচ করা হবে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এবং কথা বলার অনুমতি না থাকায় সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো নাম প্রকাশ করতে রাজি হয়নি।

পাকিস্তানের সামরিক বাহিনী, অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। সৌদি আরবের সরকারি তথ্য বিভাগও কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমানবাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধু এই সপ্তাহে সৌদি আরবে ছিলেন। সেখানে তিনি সৌদি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দের বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।

জেএফ-১৭ যুদ্ধবিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250