মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার *** চিকিৎসকদের ধর্মঘটে ব্রিটিশ হাসপাতালগুলোর ক্ষতি ৩০০ কোটি পাউন্ড *** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও

ট্রাম্পের হুমকির জবাবে তরুণদের ব্যবস্থা নিতে বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যে ‘ডেডলাইন’ দিয়েছিলেন তা শেষ হওয়ার ঠিক আগেই দেশের নানা প্রান্তে বিদ্যুৎকেন্দ্র ঘিরে 'মানবশৃঙ্খল' গড়ার আহ্বান জানিয়েছে ইরান। তথ্যসূত্র: এনডিটিভি।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় দেশের তরুণদের—বিশেষ করে খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের—মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে জড়ো হতে বলেছে।

এই কর্মসূচি শুরু হচ্ছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা আগে।  হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য দেওয়া ওই সময়সীমা শেষ হবে বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে (স্থানীয় সময়)।

ইরানের যুববিষয়ক উপমন্ত্রী আলিরেজা রাহিমি এক ভিডিও বার্তায় জানান, এই মানববন্ধনের ধারণাটি মূলত তরুণদের পক্ষ থেকেই এসেছে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ শিল্পী এবং বিভিন্ন যুব সংগঠন প্রস্তাব দিয়েছিল যে, দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে একটি ‘মানব বলয়’ বা ‘মানবশৃঙ্খল’ তৈরি করা হোক।

ইরান সরকার এই কর্মসূচির নাম দিয়েছে— ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের তরুণদের মানবশৃঙ্খল’।

রাহিমি বলেন, ‘সারাদেশের তরুণদের অংশগ্রহণে এই মানবশৃঙ্খল গড়ে উঠবে এবং এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় তরুণদের অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করবে। ’

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250