রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংখ্যানুপাতিক পদ্ধতি জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

জাতীয় পার্টির (জেপি) নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২রা জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে। ছবি: বিএনপির সৌজন্যে

নির্বাচিত সংসদ ছাড়া সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনপদ্ধতির মতো পরিবর্তন কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনপদ্ধতির মতো বড় পরিবর্তন জনগণের মতামত নিয়ে সংসদের মাধ্যমে পাস করতে হবে। সংসদ ছাড়া এ পরিবর্তন কেউ করতে পারবে না।

আজ বুধবার (২রা জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির (জেপি) নেতাদের সঙ্গে দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন প্রেসিডেনশিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দলের ঐকমত্য হয়ে, সংসদে সেটা পাস করতে হয়েছে। এটা কোনো দলের ইচ্ছা থাকলে তাদের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই বলছি, জনগণের কাছ থেকে তারা যেন সেই ম্যান্ডেট নিয়ে সংসদে আসে।’

আমীর খসরু বলেন, যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে সেটা সংসদে নিয়ে, সংসদের মাধ্যমে পাস করতে হবে। এ পর্যায়ে এটা কোনো আলোচনার বিষয় হতে পারে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250