রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

নিউইয়র্কে রেস্টুরেন্ট খুললেন হিল্লোল-নওশীন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ দুজনেই টিভি নাটকের এক সময়ের নিয়মিত মুখ। এই তারকা দম্পতি কয়েক বছর ধরে থাকেন নিউইয়র্কে। সেখানেই শুরু করেছেন নতুন উদ্যোগ। চালু করেছেন রেস্টুরেন্ট। ‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামের এই রেস্তোরাঁ চালু করেছেন।

নতুন এই উদ্যোগ সম্পর্কে হিল্লোল বলেন, ‘শুরুতে আইডিয়াটা ছিল কেবল ক্যাফের, পরে বাড়তে বাড়তে সেটা এখন ফুল রেস্টুরেন্ট অ্যান্ড বার। আমিও ভাবলাম, পৃথিবীর রাজধানীতেই যদি হয় আমাদের প্রথম রেস্টুরেন্ট, এর চেয়ে ভালো শুরু তো আর কিছু হতে পারে না। যদিও বার, তবে আমরা সব হালাল মাংস ব্যবহার করছি। একটা একটা করে রেসিপি ডেভেলপ করেছি। ফ্রেঞ্চ ফ্রাইজের আলু কাটা থেকে শুরু করে ল্যাম্ব শ্যাঙ্ক রান্না—সবই আমাদের ইনহাউজ। এক বছরের চড়াই-উতরাই পার করে আজকে আমরা রেস্টুরেন্টের দরজা খুলে দিলাম কাস্টমারদের জন্য। এখন আসল পরীক্ষার পালা।’

রেস্টুরেন্ট ব্যবসা প্রথম হলেও হিল্লোলের খাবারের সঙ্গে যোগসূত্র বেশ আগে থেকে। অভিনয়ে একপ্রকার ইস্তফা দিয়ে কয়েক বছর আগে পুরোপুরি ইউটিউবার বনে যান তিনি। ‘ডাইন আউট উইথ আদনান’ নামে ইউটিউবে নতুন শো শুরু করেন। রকমারি খাবারের খোঁজে ঘুরতে থাকেন সারাদেশ। রান্না থেকে শুরু করে পরিবেশন—সবই উঠে আসে তার ক্যামেরায়। সঙ্গে হিল্লোলের নিজস্ব ঢঙের উপস্থাপনা তো ছিলই। ফলে দ্রুতই জনপ্রিয়তা পায় তার শো।

খাবার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করলেও রেস্টুরেন্ট খোলার ইচ্ছা শুরুতে ছিল না হিল্লোলের। এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার খোলার পেছনে পুরো কৃতিত্ব নওশীনের। এ বিষয়ে ফেসবুকে হিল্লোল লেখেন, ‘আমার খাদ্য অভিযানের শুরু ২০১৭ সালের মার্চ মাসে। এরপর থেকে বিভিন্ন সময়ে রেস্টুরেন্ট খোলার অনেক প্রলোভন ছিল। কিন্তু রেস্টুরেন্টের ঝামেলায় আমি কখনো জড়াতে চাইনি। তবে গত বছর হুট করেই আমার বউ (নওশীন) নিউইয়র্কের লং আইল্যান্ডে আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট স্পেস পেয়ে গো ধরল, রেস্টুরেন্ট করবেই।’

হিল্লোল জানিয়েছেন, তাদের রেস্টুরেন্টে দেশ-বিদেশের বিভিন্ন আইটেমের পাশাপাশি থাকবে ঢাকার বিখ্যাত কাচ্চিও। মজার ছলে হিল্লোল বলেন, ‘চেষ্টা করে দেখি, এবার আমেরিকানদের আমাদের কাচ্চি খাওয়া শেখানো যায় কিনা!’

আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250