রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট *** সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন, উপনেতা হচ্ছেন কি *** সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন *** ৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই *** স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি *** ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক, জানাল র‍্যাব *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ছাড়িয়েছে ৩ হাজার *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ প্রায় তিন হাজার *** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে?

সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। ড. এম এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এনামুল হকের জন্ম রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের আগে তিনি পুলিশের আইজিপি ছিলেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনেরও সদস্য ছিলেন।

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পিএইচডি করেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে। তার স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাদের এক মেয়ে ও দুই ছেলে আছেন।

এনামুল হকের বড় ভাই ব্যারিস্টার আমিনুল হক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি রাজশাহী-১ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে ব্যারিস্টার আমিনুল হক প্রার্থী হতে পারেননি। বিএনপি সেবার ড. এম এনামুল হককে প্রার্থী করেছিল।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী ছিলেন এনামুল হকের আরেক ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বর্তমানে তিনি নেসকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে সাবেক পুলিশ প্রধান ড. এম এনামুল হককে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এনামুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250