শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক, জানাল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৬

#

ছবি: সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের কবলে স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনায় মামলার মোটরসাইকেল-সহ একজনকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম মো. পনি ওরফে প্যারা পনি। আজ রোববার দুপুরে র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গতকাল শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে যান স্কুলশিক্ষিকা রনজিলা। পরে তার মৃত্যু হয়। এরপর র‍্যাব-২ ঘটনার ছায়াতদন্ত শুরু করে একজনকে আটক করতে সক্ষম হয়। মোটরসাইকেলের পেছনে আসনে যে ব্যক্তি বসা ছিলেন তার নাম পনি ওরফে প্যারা পনি। তাকেই আটক করেছে র‍্যাব-২। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, এ বিষয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গতকাল ভোরে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন মোসা. রনজিনা পারভীন (৪৫)। মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনজিনা পারভীন চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীতে এসেছিলেন। তার ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। গতরাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন। পরে রিকশায় করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রনজিনা রিকশা থেকে রাস্তায় পড়ে যান।

ছিনতাইকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250