বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে: এ্যানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হেফাজতে ইসলামের কথা বললে রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান—এই প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ, হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়।'

তিনি বলেন, 'হেফাজতের ভেতরেই অনেক রাজনৈতিক দল আছে। তাই তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজত সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছে। সেই গাইডলাইনস নিতে তো আমাদের আপনাদের কোনো আপত্তি নেই।’

শুক্রবার (১০ই অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর হেফাজতের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন। প্রতিটা কথা মেপে বলেছেন, বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছেন, ইসলাম সম্পর্কে কী বলতে হবে, দেশ সম্পর্কে কী বলতে হবে, পার্শ্ববর্তী দেশ নিয়ে কী বলতে হবে, সমাজ সম্পর্কে কী বলতে হবে—সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ উনার কথা—সবার আগে বাংলাদেশ। এর মধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ ও মানবিকতা।’

জে.এস/

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250