মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আমি বহু ভুল করেছি, গৌরী নীরব থেকে সামলেছে : শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তিন দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়ে ফেলেছেন বলিউডের সবচেয়ে মিষ্টি জুটি শাহরুখ খান ও গৌরী খান। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পর বদলে গেছে এই তারকা দম্পতির জীবন। বহু সাক্ষাৎকারে নিজের ভুলের কথা স্বীকার করেছেন বলিউড কিং। যে ভুলগুলোকে গৌরী দক্ষ হাতে সামাল দিয়েছেন।

গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন, যে সংসারে বাবা তার মতো, সেখানে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার- এও জানিয়েছিলেন।   

নায়কের স্ত্রী গৌরী সন্তানদের কাছে কেমন, তারও প্রশংসা করেন। যেমন শাহরুখ বলেছিলেন, ‘আমি কখনও ভাবিনি, গৌরী এত ভালো একজন মা হয়ে উঠবে। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনও। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠল।’

আরও পড়ুন: মায়ের ২৫ হাজার রুপি ঋণ শোধ করতে অভিনয়ে আসেন এই অভিনেতা

তবে শুধু মা হিসেবে নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন গৌরী। তাই ৩৩ বছর কাটিয়েও প্রেমে কোনও ঘাটতি হয়নি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, গৌরীই সবটা সামলে রেখেছে। আমি বহু ভুল করেছি। বহু খারাপ কাজ করেছি। কিন্তু কোনো এক জায়গা থেকে গৌরী নীরব থেকে আমাকে সামলেছে।’

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। সে বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

এসি/ আই.কে.জে

গৌরী-শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250