শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’

মায়ের ২৫ হাজার রুপি ঋণ শোধ করতে অভিনয়ে আসেন এই অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সারাভানন শিবকুমার, পর্দায় যিনি সুরিয়া নামেই পরিচিত। তার বাবা বর্ষীয়ান অভিনেতা শিবকুমার। তবে অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না সুরিয়ার। একটি পোশাক কারখানায় কর্মজীবন শুরু করেন তিনি। ইচ্ছা ছিল টাকা জমিয়ে ও বাবার থেকে কিছু অর্থ নিয়ে নিজের একটা ব্যবসা শুরু করবেন। তবে তা আর হয়ে ওঠেনি, পরিবারের আর্থিক পরিস্থিতি তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধ্য করেছিল! মায়ের থেকে নেওয়া ঋণের টাকা মেটাতে অভিনয় শুরু করেছিলেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুরিয়া জানিয়েছেন, অভিনয়ের ইচ্ছা না থাকলেও কীভাবে অভিনয় পেশায় আটকে যান তিনি।

‘একদিন আমি নাশতা করছিলাম, এমন সময় মা বললেন, “আমি তোমার জন্য ২৫ হাজার রুপি ধার করেছি, যা তোমার বাবা জানেন না।” মায়ের এ কথা শুনে আমি বেশ হতবাক হলাম! আমি বললাম, “কী বলছো মা? আমার বাবা একজন অভিনেতা। তুমি কেন টাকা ধার করেছো? আমাদের সঞ্চয়ের কী হয়েছে? আমাদের ব্যাংক ব্যালান্স কত?” তিনি তখন বললেন, “এটা কখনো এক লাখের বেশি হয়নি।”’

এরপর সুরিয়া একটি পোশাক কারখানায় প্রশিক্ষণার্থী হিসেবে চাকরি শুরু করেন। প্রথম ১৫ দিনে ৭৫০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। বছর তিনেক চাকরির পরে যেটা মাসে আট হাজার রুপি হয়েছিল। ইচ্ছা ছিল সঞ্চয় করে এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে নিজে একটা ব্যবসা শুরু করবেন। তবে বাবা শিবকুমার এত বড় অভিনেতা হওয়ার পরও সঞ্চয় বলতে কিছুই ছিল না পরিবারের। বাবাকে না জানিয়েই ২৫ হাজার রুপি ধার করে সুরিয়াকে দেন মা। আর এই ধার পরিশোধে মাকে হিমশিম খেতে দেখেন সুরিয়া, যা তাকে অনেক আঘাত করে। এরপরই মনের জেদ থেকে অভিনয় শুরু করেন তিনি। 

বাবা সম্পর্কে বলতে গিয়ে সুরিয়া বলেন, ‘বাবা সব সময়ই এমনই। তিনি কখনোই তার পারিশ্রমিক চান না। নির্মাতারা তার অর্থ পরিশোধ না করা পর্যন্ত তিনি অপেক্ষা করেন। আর ঘটনাটি যে সময়ের ছিল, যখন বাবা ১০ মাস কাজ থেকে দূরে ছিলেন। তখন আমি আমার মাকে ২৫ হাজার রুপির মতো সামান্য পরিমাণ অর্থের জন্য হিমশিম খেতে দেখেছি, তখন এটি আমাকে খুব আঘাত করেছিল। আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, “আমি কী করছি?”’

আরও পড়ুন: পরীমণির বয়স নিয়ে গোপনীয়তা ফাঁস হলো

সুরিয়া হয়ে ওঠার এই জার্নি নিয়ে অভিনেতা বলেন, ‘আমি টাকার জন্যই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি আমার মায়ের ঋণ শোধ করার উদ্দেশ্য নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছি। এভাবেই আমি আমার ক্যারিয়ার শুরু করি এবং এভাবেই আমি সুরিয়া হয়ে উঠি।’

সুরিয়া জানান, পারিবারিক পরিচয়ে অনেক কাজের প্রস্তাব পেতেন সুরিয়া। তবে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা ছিল না তার। অভিনেতা বলেন, ‘আমি অনেক প্রস্তাব পেতাম, কিন্তু আমি কখনোই ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চাইনি বা ক্যামেরা ফেস করতে চাইনি। ক্যামেরার মুখোমুখি হওয়ার পাঁচ দিন আগপর্যন্ত আমি কখনোই ভাবিনি যে আমি এটি করব।’

অভিনেতা বলেন, ‘যখন আমি আমার প্রথম দৃশ্যটি করি, তখন সেটের কাছে হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল, তাদের কোনো ধারণা ছিল না যে আমি কে, তবু দৃশ্যটি শেষ হওয়ার পর আমি হুট করে তাদের হাততালি দিতে শুনি। সেই থেকে, প্রজন্ম বদলেছে, দর্শক বদলেছে, কিন্তু আমি নিঃশর্ত ভালবাসা পেতে থাকি। তাই তাদের জন্যই আমি সিনেমা করতে থাকি। এখন, এমনকি ৪৯ বছর বয়সেও, আমি একটি সিনেমা করেছি, যার জন্য সিক্স-প্যাক প্রয়োজন।’

সূত্র:পিঙ্কভিলা

এসি/ আই.কে.জে

মায়ের ঋণ শোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250