সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জি এম কাদেরকে গ্রেপ্তার দাবিতে উত্তরায় বাসভবনের সামনে বিক্ষোভ, ইট–পাটকেল নিক্ষেপ *** মূল ফটক ও প্রশাসনিক ভবনের তালা ভেঙে চেয়ারে বসলেন চুয়েটের নতুন ভিসি, সঙ্গে বহিরাগত *** বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর *** ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল *** রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী *** সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি *** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

তীব্র তাপপ্রবাহে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নামাজের প্রথম ও দ্বিতীয় আযানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। 

শনিবার (২২শে জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।  

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। মূলত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: হজযাত্রীর মৃত্যুর ঘটনায় ১৬ ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল

রাজকীয় নির্দেশের অধীনে ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল ১৫ মিনিটে নামিয়ে আনা হবে বলে সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন। এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ অবধি এটি অব্যাহত থাকবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান আবদুল রহমান আল সুদাইস বলেছেন, এই পদক্ষেপটি মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরছে।এছাড়া এই নির্দেশনাটি জুমার নামাজের জন্য প্রথম আযানকেও বিলম্বিত করবে।

মূলত শুক্রবার দুপুরের এই সাপ্তাহিক জামাতের নামাজের জন্য প্রথম আযান এবং দ্বিতীয় আযানের মধ্যে সময়কাল ১০ মিনিটে কমিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগে জুমার খুতবা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো।

সূত্র: গালফ নিউজ

এইচআ/ 

সৌদি আরব তীব্র তাপপ্রবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250