শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ভোমরায় কোটি টাকার স্বর্ণের বার আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে এক কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি বড় স্বর্ণের বারসহ মো. মাসুদ রানা (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (৭ই জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা স্থানীয় মো. শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক গণমাধ্যমকে জানান, ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অবস্থান নেয়। 

আরো পড়ুন: হয়রানি রোধে উপজেলায় হবে ‘প্রবাসী কল্যাণ সেল’

সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা মাসুদ রানাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে বড় একটি স্বর্ণের বার পাওয়া যায়, যার মূল্য প্রায় এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৭১৩ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করে স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

এইচআ/ আই.কে.জে/ 


আটক স্বর্ণের বার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250