রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

বিশ্ববাজারে কমলো সোনার দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারো কমলো সোনার দাম। মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ায় সোনার দাম কমেছে বলে জানা গেছে। 

সোমবার (১২ই ফেব্রুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০২০ ডলার ০১ সেন্ট। আগের কর্মদিবসে (শুক্রবার) যা ছিল ২০২৩ ডলার।

জানা গেছে, আলোচ্য কার্যদিবসে ফিউচার মার্কেটে আমেরিকার বেঞ্চমার্ক সোনার দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৪ ডলারে। আগের কর্মদিবসে (শুক্রবার) ১০ই ফেব্রুয়ারি যা ছিল ২০৩৮ ডলার। এর আগেও উভয় বেঞ্চমার্কের দাম কমেছিল।

আরো পড়ুন: ভারত থেকে আসলো ১০ টন আদা

ইতোমধ্যে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। পরিপ্রেক্ষিতে অন্যান্য বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে সোনার আবেদন কমেছে।

আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, সুদের হার নিয়ে ফেড কি সিদ্ধান্ত নেয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বুলিয়ন বাজার ঔজ্জ্বলতা হারিয়েছে। যে কারণে সাম্প্রতিক দিনগুলোতে স্বর্ণের দাম কমেছে।

সূত্র:রয়টার্স 

এইচআ/ওআ  

বিশ্ববাজার সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250