রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে এসব কথা বলেন শামছুল হক।

শামছুল হক বলেন, গোপালগঞ্জে এলে আপনি যা করছেন তার চেয়ে দ্বিগুণ জবাব দিয়ে দেখিয়ে দেব। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবেন। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।

এ ছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’

বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে শামছুল হক বলেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় নিষিদ্ধঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250