ফাইল ছবি
পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দাপ্রধান জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।
তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা। এছাড়াও সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
খবরটি শেয়ার করুন