শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিন্দি সিনেমা বা সিরিজের আলোচিত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেছেন অনুপ্রিয়া। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন।

সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে এসেছিলেন অনুপ্রিয়া। সঞ্চালক অনুপ্রিয়াকে জিজ্ঞসা করেন, কখনো কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? তিনি বলেন, ‘একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।’

অনুপ্রিয়া আরও বলেন, ‘আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম, তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তার আচরণ ছিল খুবই বিব্রতকর। তার আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল।’ তবে এমন ঘটনার সরাসরি প্রতিবাদ করতে পারেননি অনুপ্রিয়া। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

অভিনেত্রীর ভাষায়, ‘সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ, তিনি হয়তো বলতেন, ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন।’ অভিযোগ করলেও সেই সহ-অভিনেতার নাম বলেননি অনুপ্রিয়া। সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’

অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

চলচ্চিত্রের পাশাপাশি অনুপ্রিয়া অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে—‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’। অনুপ্রিয়া মনে করেন, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ে পরিচালক ও শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যেকোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়।

জে.এস/

অনুপ্রিয়া গোয়েঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250