বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরও সেখানে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা। ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই তারা হবিগঞ্জে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

হবিগঞ্জের পথে রওনা দেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও রয়েছেন।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন এবং বিকেলে হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে প্রশাসনের সামনেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এর প্রতিবাদেই আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক প্রতিবাদ জানাতেই হবিগঞ্জের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’

স্থানীয় নেতারা জানান, গতকালের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সিলেটে চলে যান। আজ সেখান থেকে হবিগঞ্জে আসছেন তারা। এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, সেহেতু সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলা, ভাঙচুর এবং সারজিস আলম ও নাহি উদ্দিন তারেককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ পুলিশি অবরোধের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে আজকের এই কেন্দ্রীয় নেতাদের আগমন ও ১৪৪ ধারা জারির পর হবিগঞ্জে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

১৪৪ ধারা জারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250