শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত-ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে পরিদর্শন রাজউকের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার খবর পাওয়া যায়। ভবনসমূহের প্রকৃত অবস্থা যাচাই করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। 

অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। ভবনটি রাজউক আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক ভবনটি তাৎক্ষণিক সিলগালা করে বন্ধ করে দেয়। এছাড়াও গুলশানে একটি ১০তলা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের উপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়। 

এছাড়াও রাজধানীর টিকাটুলি, ওয়ারী মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্যের ভিত্তিতে ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ভবনসমূহের DEA করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনসমূহের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে সোমবার (২৪শে নভেম্বর) সকাল ১০টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা আরমানিটোলায় রেলিঙ ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজসহ অন্যান্য ভবনসমূহ পরিদর্শন করবেন।

জে.এস/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250