শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

‘তথ্য উপদেষ্টা প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গতকাল রোববার (২৬শে অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয়ে টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। ওই সাহস কোথায় ছিল গত ১৫ বছরে?’

তার এই বক্তব্যর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

নিজের ইউটিউব চ্যানেল কথায় প্রকাশিত এক ভিডিওতে উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন, ‘ড. ইউনূসকে নিয়ে কথা বলা যাবে না এটা বাংলাদেশের কোন আদালতে কোন আইনে কোন গ্রন্থে লেখা আছে বলুন। সরকার প্রধানকে নিয়ে যদি আমার কথা বলার অধিকার না থাকে, যদি সেই অধিকার আপনি ছিনিয়ে নিতে চান, তাহলে আপনার সঙ্গে আগের স্বৈরাচারী শাসকের পার্থক্যটা কি থাকল?’

তিনি আরো বলেন, ‘আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন  মাহফুজ আলম, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। এই এখতিয়ারও আপনার নেই। এটার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, আপনাকে যে পদে বসানো হয়েছে আপনি সেই পদের যোগ্য নন।’

মাহফুজ আলমের বক্তব্য টেনে মাসুদ কামাল বলেন, ‘কথা তো কথাই। কথার ছোট বড় কীভাবে হয় এটা আমার কাছে ক্লিয়ার না। একটা হতে পারে সত্য কথা বলছে, আরেকটা হতে পারে মিথ্যা কথা বলছে। আরেকটা হতে পারে অর্ধ সত্য। তার মানে আমি ধরে নিয়েছি যে কথাগুলো তার পছন্দ হচ্ছে না সেই কথাগুলোকে তিনি বড় কথা মনে করছেন।’


মাহফুজ আলম মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250