শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪১ বছর ইমামতির পর পেলেন রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর ইমামতির পর আশরাফ আলী (৭০) নামের এক ইমামকে ফুল ছিটিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (২৭শে ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকলামপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম আশরাফ আলীকে জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় নগদ ১ লাখ টাকা হাদিয়া ও উপহার দেন এলাকাবাসী।  

শেষবারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুলত্রুটির ক্ষমা চান তিনি। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মাইক্রোবাসে করে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ইমামকে।

শত শত মুসল্লির উপস্থিতিতে মাইক্রোবাসে ওঠানো হয় ইমামকে। সামনে-পেছনে মোটরসাইকেল বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগানে স্লোগানে ইমামকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আশরাফ আলী সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর ক্যাঠ্যাপাড়া গ্রামের বাসিন্দা ও চুনাখালি কলেজের সাবেক প্রভাষক।

আরো পড়ুন : শনিবার সিলেটের যে ২৫ এলাকায় বিদ্যুৎ থাকবে না

স্থানীয় বাসিন্দা আলী হাসান গণমাধ্যমকে বলেন, বেলপাড়া জামে মসজিদে ৪১ বছরেরও বেশি সময় ধরে ইমামতি করে আসছিলেন আশরাফ আলী। কোনোদিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটূ কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন।

হাসিব আলী নামের আরেকজন বলেন, আমার বাবাও তার কাছে কোরআন পড়তে শিখেছেন। আমিও তার কাছে কোরআন পড়া এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক শিক্ষা দিয়েছেন।

সাবেক ইউপি মেম্বার এমদাদুল ইসলাম বলেন, আমরা ইমামের কাছে অনেক ভালো আচরণ শিখেছি। তিনি রেগে গিয়ে কখনো কথা বলতেন না। এজন্য স্থানীয় বাসিন্দারা তাকে সম্মান করতেন। তার চলে যাওয়া স্থানীয়রা মেনে নিতে পারছেন না।

নিজের অনুভূতি প্রকাশ করে বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলী বলেন, বিগত ৪১ বছর এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের ভালোবাসায় সত্যিই মুগ্ধ।

চকলামপুর বেলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল বলেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। অনেকভাবেই তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটি খুবই কষ্টের।

এস/ আই.কে.জে/

ইমামতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250