শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ ইলিশ ২৬ হাজার টাকায় বিক্রি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা-যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে মোট সাড়ে ছয় কেজি ওজনের তিনটি বড় ইলিশ মাছ। প্রবাসী এক ক্রেতা মাছ তিনটি অনলাইনে পাইকারের কাছ থেকে ২৬ হাজার টাকায় কিনে নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২রা অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাটে অনলাইনে মাছ তিনটি কিনে নেন বগুড়ার ওই ক্রেতা।

জানা গেছে, বুধবার দুপুরের পর জেলে আব্দুল হাই হালদার তার দলবল নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারে বের হলে বিকেলের দিকে তাদের জালে তিনটি বড় সাইজের ইলিশ মাছ আটকা পড়ে। তারা সন্ধ্যার আগমুহূর্তে মাছ তিনটি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন ৬ কেজি ৫০০ গ্রাম। পরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলে আব্দুল হাইয়ের কাছ থেকে সরাসরি মাছগুলো ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি শান্ত

মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় ইলিশের চাহিদা অনেক। ক্রেতাও রয়েছে ভালো। সন্ধ্যার দিকে জেলে আব্দুল হাই হালদার মাছ তিনটি দৌলতদিয়া-৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে আমি সরাসরি তার কাছ থেকে ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকায় ক্রয় করি। পরে নিজ ফেসবুক পেজে মাছের ছবি দিয়ে একটি পোস্ট করলে কিছুক্ষণ পর এক লন্ডন প্রবাসী ভাই আমার সঙ্গে যোগাযোগ করে বগুড়ায় তার আত্মীয়-স্বজনের জন্য মাছ তিনটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় কিনে নেন। পরে আমি আমার লোক দিয়ে মাছ তিনটি বগুড়ায় তার বাড়িতে ডেলিভারি দিতে পাঠিয়েছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, দুই কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর কম দেখা যায়। এখন প্রায় প্রায়ই দৌলতদিয়াতে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এই মাছগুলো জেলেরা বিক্রি করে লাভবান হচ্ছেন।

এসি/ আই.কে.জে/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250