রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

ধান বিক্রি করে ৯৬,০০০ টাকা পেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পৈতৃক জমিতে উৎপাদিত বোরো ধান বিক্রি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে তিনি ৮০ মণ ধান বিক্রি করে ৯৬,০০০ টাকা পেয়েছেন। 

খাদ্য গুদামের পক্ষ থেকে মঙ্গলবার (২৮শে মে) প্রধানমন্ত্রীর ধান সংগ্রহ করা হয়। এতে প্রধানমন্ত্রীর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী ভোটার হওয়ার সময় স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়ার এই বাড়ির ঠিকানাই দিয়েছেন।

এবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী সরকারি খাদ্য গুদামের কাছে ধান বিক্রি করলেন। গত বছর বোরো মৌসুমে তিনি প্রথমবারের মতো ধান বিক্রি করেন।

আরো পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, হতাহতের খবর নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ টন ধানের ওজন মান ও মজুত সনদ প্রদান করা হয়। ওজন মান ও মজুত মান সনদের তথ্যমতে, প্রধানমন্ত্রী গুদামের কাছে বোরো ধান বিক্রি করেছেন। ৭৫ বস্তায় ৩,০০০ কেজি ধান তিনি সরকারি ধার্য করা মূল্য ৩২ টাকা কেজিতে বিক্রি করেছেন। এতে তিনি ৯৬,০০০ টাকা পেয়েছেন। সনাতন পদ্ধতির পরিমাপে প্রধানমন্ত্রীর বিক্রি করা ধানের পরিমাণ ৮০.৩৯ মণ।

প্রধানমন্ত্রীর ধান বিক্রির ব্যাপারে টু্ঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী তিন টন ধান সরকারি খাদ্য গুদামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছেন। এখান থেকে তিনি ৯৬,০০০ টাকা পেয়েছেন। তার ব্যাংক হিসাবে অনলাইনে অর্থ হস্তান্তর করা হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান,  “প্রধানমন্ত্রী তার পৈতৃক জমিতে উৎপাদিত ধান বিক্রি করছেন। কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা খাদ্য গুদাম এই ধান ক্রয় করেছে।” গত বছরও প্রধানমন্ত্রী খাদ্য গুদামে ধান বিক্রি করেছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

এইচআ/ আই.কে.জে/ 


শেখ হাসিনা ধান বিক্রি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250