মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মাদকবিরোধী অভিযানের নামে তার শাসনামলে সংঘটিত ডজন ডজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রসিকিউটররা গতকাল সোমবার (২৩শে ফেব্রুয়ারি) তথ্য-প্রমাণ উপস্থাপন শুরু করেন। তবে দুতার্তে হেগের এজলাসে উপস্থিত ছিলেন না।

চার দিনব্যাপী এই ‘কনফার্মেশন-অব-চার্জ’ শুনানিতে বিচারকেরা নির্ধারণ করবেন—দুতার্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করার জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ আছে কি না। শুনানি শেষে বিচারকদের হাতে তাদের লিখিত সিদ্ধান্ত জানানোর জন্য ৬০ দিন সময় থাকবে। খবর এএফপির।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা দুতার্তেকে গত বছরের মার্চ মাসে ম্যানিলা থেকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডসে নিয়ে আসা হয়। ৮০ বছর বয়সী দুতার্তে বর্তমানে শেভেনিনজেন কারাগারের আইসিসি ডিটেনশন ইউনিটে বন্দী রয়েছেন। এর আগে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া শুনানিতে তাকে অত্যন্ত দুর্বল ও বিমর্ষ দেখা গিয়েছিল।

গত মঙ্গলবার আদালতকে পাঠানো এক চিঠিতে দুতার্তে আগের মতোই উদ্ধত আচরণ করেছেন। তিনি আইসিসির এখতিয়ার ‘স্বীকার করেন না’ বলে জানিয়েছেন এবং তার গৃহীত পদক্ষেপগুলোর জন্য তিনি ‘গর্বিত’ বলেও দাবি করেছেন।

এমনকি তিনি বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে তাকে ‘অপহরণ’ করতে আইসিসিকে সহযোগিতার অভিযোগ এনেছেন। তবে ২০২২ সালের নির্বাচনে মার্কোস জুনিয়র ও দুতার্তের মেয়ে (বর্তমান ভাইস প্রেসিডেন্ট) সারা দুতার্তে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিলেন।

জে.এস/

রদ্রিগো দুতার্তে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250