মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

বিপিএলে প্রথম দিনের বাইক বিজয়ী হৃদয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের নতুন সংযোজন দর্শকদের জন্য র‍্যাফেল ড্র। বিগত বিপিএলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজের আয়োজন। এবারে তাতে এসেছে নতুন মাত্রা। দর্শকদের বিপিএলের সঙ্গে আরও বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে ই-বাইক জেতার সুযোগ। যার প্রথম দিনের বিজয়ী মোহাম্মদ হৃদয়। 

বিপিএল শুরুর একদিন আগেই ঘোষণা এসেছিল, প্রতি ম্যাচের দিনেই মাঠে আসা দর্শকদের একজন পাচ্ছেন রেভো ই-বাইক। প্রথম ম্যাচ শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। গতকাল সেই সূত্রে বিপিএল-২০২৫ খুঁজে নিলো নিজেদের প্রথম ই-বাইক বিজয়ীকে। 

আরো পড়ুন : হঠাৎ বিপিএলের সূচি পরিবর্তন বিসিবির

প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। 

এস/ আই.কে.জে/


বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250