মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

হঠাৎ বিপিএলের সূচি পরিবর্তন বিসিবির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে আজ সোমবার (৩০শে ডিসেম্বর) দুপুর দেড়টায়। এদিকে আসর শুরু হওয়ার আগেই সূচিতে বদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৯শে ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি বদলের ঘোষণা দেয় বিসিবি। দেশের ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বছরের শেষ দিন মঙ্গলবারের দুটি ম্যাচ শুরুর সময় দেড় ঘণ্টা সামনে এগিয়ে আনা হয়েছে।

বিসিবির পূর্ব ঘোষিত সূচি অনুসারে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায়। নতুন ঘোষণা অনুসারে আগামীকাল মঙ্গলবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায় ও দিনের শেষ ম্যাচ সাড়ে ৬টায় মাঠে গড়ানোর কথা থাকলেও সেটা শুরু হবে বিকেল ৫টায়।

জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলামসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ নেবেন।

আরো পড়ুন : অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

জাতীয় নাগরিক কমিটির সহায়তায় ছাত্রদের এই আয়োজনের কারণে দিনে রাজধানীতে যানজট বেশি হতে পারে, এমন শঙ্কা থেকেই বিসিবির এই উদ্যোগ। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ‍্যে রাজধানীর সড়কগুলোতে যান চলাচলে বিধিনিষেধ থাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। ডিএমপির সেসব নির্দেশনা মেনেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ সুবিধায় ৩১শে ডিসেম্বরের (মঙ্গলবার) টিকিট সংগ্রহ করা যাবে। যেহেতু এদিন ব্যাংক বন্ধ থাকবে, তাই টিকিট বিলি করা হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে। অন্যান্য দিন সাধারণ নিয়মে মধুমতি ব্যাংকের ৭টি শাখায় টিকিট পাওয়া যাবে।

মঙ্গলবার প্রথম ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

এস/ আই.কে.জে/                     


বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250