বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

সমাবেশ মঞ্চে বিএনপির নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার এক কর্মীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে সমাবেশ মঞ্চে কামরুজ্জামান কামরুল নামে বিএনপির এক নেতাকে ১০ লাখ টাকার চেক উপহার দিয়েছেন এক কর্মী। শনিবার (২৫শে অক্টোবর) বিকেলে উপজেলার সাচনাবাজারে বিএনপির কর্মী নূর কাশেম তাকে চেক উপহার দেন। আজ রোববার ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য কামরুজ্জামানকে অনুরোধও করেছেন ওই কর্মী।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রচারণায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গতকাল জামালগঞ্জ আসেন।

উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে। বিকেলে তিনি জনসভার মঞ্চে উঠলে অনেকেই তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। হঠাৎ নূর কাশেম নামে কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানকে ১০ লাখ টাকার চেক উপহার দেন।

কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নূর কাশেমের সঙ্গে আমার পরিচয় নেই। আজই তাকে প্রথম দেখেছি। রোববার ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার জন্য জানিয়েছেন নূর কাশেম। তার ভালোবাসায় আমি আবেগাপ্লুত।’

তিনি আরও বলেন, ‘আমি ধানের শীষের কথা বলছি। ধানের শীষে ভোট চাইছি। জনগণ পাশে থাকলে আমি এখানে মনোনয়ন পাব বলে বিশ্বাস করি।’

জে.এস/

সুনামগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250