সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে শুরু হয়েছে। দলগুলো কে কোন গ্রুপে পড়েছে, তা জানা গেছে ৫ই ডিসেম্বর ড্রয়ের পরই। কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপে টিকিটের দাম আকাশচুম্বী হওয়ায় তোপের মুখে পড়ে ফিফা। অবশেষে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা টিকিটের দাম কমিয়েছে।

১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৪ হাজার ১৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫ লাখ ১০ হাজার টাকা। তবে শিরোপা নির্ধারণী ফাইনাল দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে না বলে ফিফা আশ্বস্ত করেছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল জানিয়েছে, ৬০ ডলারে (৭৩৪২ টাকা) কেনা যাবে ফাইনালের টিকিট। শুধু ফাইনালই নয়, প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর ফেডারেশনের কাছে এই টিকিটগুলো বণ্টন করা হবে। ভক্ত-সমর্থকদের টিকিট কীভাবে দেবে, সেই সিদ্ধান্ত ফেডারেশন নেবে।

প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার থেকে বড়জোর ১০০ ডলার (১২২৩৭ টাকা)। তবে ১ হাজার ডলারে যাবে না বলে ফিফা নিশ্চিত করেছে। ১০০ ডলারের এই টিকিটগুলো ফিফা ‘সাপোর্টার এন্ট্রি টায়ার প্রাইস’ ক্যাটাগরিতে বিক্রি করবে। কেন হঠাৎ করে টিকিট বিক্রির কৌশল বদলে গেল, সেটা স্পষ্ট করেনি ফিফা। তবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে ভক্ত-সমর্থকেরা যেন মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেন, সে জন্যই টিকিটের দাম কমানো হয়েছে।

ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী (এফএসই) ফিফার এই টিকিটের দাম কমানোর ব্যাপারকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি ফিফার প্রতি এফএসইর কিছু পরামর্শও রয়েছে। এক বিবৃতিতে এফএসই বলেছে, ‘আমরা ফিফার কাছ থেকে একটা ঘোষণার আশা করেছিলাম। বিশ্বজুড়ে তাদের বিরুদ্ধে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, সেটার প্রতিক্রিয়ায় কী করে ফিফা, তা দেখতে চেয়েছিলাম। শারীরিকভাবে যারা অক্ষম, সেসব ভক্ত-সমর্থকদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করার দাবি জানাচ্ছি ফিফার প্রতি।’

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম দেখে এফএসই তীব্র প্রতিবাদ জানিয়েছিল। ১১ই ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে জানা গিয়েছিল, বিশ্বকাপের টিকিটের অত্যধিক মূল্য দেখে এফএসইর কাছে ফিফা ‘বিশ্বাসঘাতক’। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও টিকিটের দাম কমাতে বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল ফিফা টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তার আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

জে.এস/

ফিফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250