বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

আমেরিকা-ইরান বৈঠক আগামী সপ্তাহেই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আমেরিকার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। হয়তো একটি চুক্তিও স্বাক্ষর হবে।’ খবর এনডিটিভি ও সিএনএনের।

বুধবার (২৫শে জুন) নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প। ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা অতটা জরুরি নয়। তারা যুদ্ধ করেছে, লড়েছে, এখন নিজেদের জগতে ফিরে যাচ্ছে। চুক্তি হোক বা না হোক, আমি তেমন কিছু মনে করি না। আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব।’

এর আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বৈঠকের বিষয়ে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তিকামীদের সঙ্গে কথা বলার সদিচ্ছা দেখিয়েছেন। তবে তিনি এটাও উল্লেখ করেছিলেন, এ আলোচনার অগ্রগতি নির্ভর করবে ইরানের আন্তরিকতার ওপর।

এদিকে ন্যাটো সম্মেলনে দেওয়া বিবৃতিতে যুদ্ধের মধ্যে ইরানের সাহসিকতা নিয়ে প্রশংসাও করেছেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া সংঘাতে ইরান বীরের মতো লড়াই করেছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে আমেরিকা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে কী না—এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান তো সদ্য একটি যুদ্ধ করল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’ তিনি আরও বলেন, ‘যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে করবে। চীন চাইলে তাদের কাছ থেকে তেল কিনতেই পারে।’

ট্রাম্পের মতে, ইরানকে আবার নিজেদের গুছিয়ে নিতে অর্থের প্রয়োজন হবে। ট্রাম্পকে আরও জিজ্ঞেস করা হয়, ইরানের সঙ্গে পরবর্তী ধাপ কী এবং আমেরিকার হামলার আগে ইরান তাদের পারমাণবিক সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছে কী না।

এ প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ঠিক উল্টোটা ঘটেছে। ইরান সেই সামগ্রী সরিয়ে নিতে পারেনি। কারণ, সেগুলো অনেক ভারী ও সরানো কঠিন। তিনি বিশ্বাস করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে।

ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250