শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে আগামী ১৭ই জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে আগামীকাল রবিবার থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন: বেন‌জী‌র দেশে নাকি বিদেশে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ম পরিকল্পনায় বলা হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল ২রা জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে।

পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে। আরো বলা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ই জুনের আসন বিক্রি হবে ২রা জুন; ১৩ই জুনের আসন বিক্রি হবে ৩রা জুন; ১৪ই জুনের আসন বিক্রি হবে ৪ঠা জুন; ১৫ই জুনের আসন বিক্রি হবে ৫ই জুন; ১৬ই জুনের আসন বিক্রি হবে ৬ই জুন।

এসি/ আই.কে.জে

ট্রেন টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250