সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

পাকিস্তানি ব্যান্ড বায়ানের সঙ্গে গাইবেন এনজেল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গাইবে পাকিস্তানি ব্যান্ড বায়ান। জনপ্রিয় ব্যান্ড বায়ানের সঙ্গে কনসার্টে গাইবেন তরুণ সংগীতশিল্পী এনজেল নূর। গত বছর ‘যদি আবার’ গেয়ে দেশ ছাড়িয়ে উপমহাদেশজুড়ে পরিচিতি পেয়েছেন এনজেল।

চলতি মাসের শেষ সপ্তাহে ‘সফর ট্যুর’-এ ঢাকায় আসছে লাহোরের জনপ্রিয় রক ব্যান্ড বায়ান। এ ব্যান্ডদল গানের হৃদয়গ্রাহী কথা ও সুরের জন্য পরিচিত। এদিকে দিন দুয়েকের মধ্যে কনসার্টের ভেন্যু ও দিনক্ষণ ঘোষণা দেবে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়াম। 

এ ছাড়া আয়োজক সূত্রে জানা যায়, সংগীতের মেলবন্ধন ঘটাতে কনসার্টে এনজেলের ‘যদি আবার’ গানটি গাইবে বায়ান। অপরদিকে বায়ানের একটি গান গাইবেন এনজেল।

এনজেল নূর তার প্রথম একক গান ‘যদি আবার’ গেয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন। তার গানটি ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন। তাই ঢাকার গণ্ডি পেরিয়ে ভারত ও পাকিস্তানেও গানটি পরিচিতি পেয়েছে।

জুলফিকার নূরী এনজেল (পুরো নাম) গানের পাশাপাশি ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া একটি তামিল, একটি কলকাতার এবং দুটি ঢাকার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

এনজেল নূরের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বছর দুয়েক আগে স্নাতক শেষ করেছেন।

আরএইচ/




কনসার্ট এনজেল নূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250