শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে আজ শনিবার (২২শে নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোাতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছার পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম বলেছেন, আজ সকালে ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং তোবগে।

দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

দুপুরের পর শেরিং তোবগে ও প্রধান উপদেষ্টার মধ্যে একান্ত বৈঠক হবে। পরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। 

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জে.এস/

শেরিং তোবগে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250