শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’

ভোট দিতে ৮ লাখ ৪৫ হাজার প্রবাসীর নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রোববার (২৮শে ডিসেম্বর) ১০টা ৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

তথ্যানুযায়ী, ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন পুরুষ ও ৭৯ হাজার ৭০৪ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন, এরপর রয়েছে কাতার, এই দেশে ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৪৬ হাজার ৫৯২ প্রবাসী ভোটার, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৬ হাজার ৪৮৫ জন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। 

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250