সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। আজ বৃহস্পতিবার (৫ই জুন) সকাল থেকে ঢাকার ধামরাই এলাকায় মহাসড়কে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের শুরুতে মহাসড়কে গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ে। 

তবে জ্যাম না থাকায় স্বস্তিতে আপন ঠিকানায় পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা। বাস, প্রাইভেককার ও মাইক্রোবাসের পাশাপাশি পিকআপেও ফিরছেন অনেক যাত্রী।

দুপুরে দেখা যায়, দূরপাল্লার যানবাহনের চাপ প্রচুর থাকলেও নেই কোনো যানজট। ভারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। তাছাড়া মহাসড়কে ব্যাটারিচালিতরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাপ অনেক বেশি। 

ধামরাই থানা রোডে গাড়ির জন্য অপেক্ষারত সখিনা বেগম বলেন, গত ঈদের মতো এবারও কোনো যানজটে পড়তে হবে না বলে মনে হচ্ছে। আমাদের পরিবারের তিনজনের টিকিট কাটা হয়েছে আগেই। এখন গাড়ির অপেক্ষায়।

হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই-এর সদস্যরাও মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসনে কাজ করছেন।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সওগাতুল ইসলাম বলেন, আজ সকাল থেকেই ধীরে ধীরে দূরপাল্লার যান ও প্রাইভেটকারের চাপ বাড়তে থাকে। যানজট নেই। আশা করছি, এ মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যানজট না থাকলেও বিকেলের দিকে গাড়ির চাপ আরও বাড়তে পারে।

এইচ.এস/

ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250