শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যে পিটুনিতে নিহত তিন বাংলাদেশি চোরাকারবারি ছিলেন বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ওই ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্রবার (১৭ই আগস্ট) তিনি এ দাবি করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক নিহতের সাম্প্রতিক ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ১৫ই অক্টোবর ভারতীয় ভূখণ্ডের প্রায় তিন কিলোমিটার ভেতরে তিন বাংলাদেশি চোরাকারবারির মৃত্যুর ঘটনাটি ভারত সরকার অবগত।

রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের তিন দুষ্কৃতকারী আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গবাদিপশু চুরির চেষ্টা করেন। এ সময় তারা স্থানীয় গ্রামবাসীর ওপর দা ও ছুরি নিয়ে হামলা চালান এবং একজনকে হত্যা করেন। অন্য গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দুই চোরাকারবারিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তৃতীয়জন পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তিনি জানান, তিনজনের মরদেহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ একটি মামলাও নথিভুক্ত করেছে।

রণধীর জয়সোয়াল আরও বলেন, এ ঘটনা আন্তসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করার রীতি বজায় রাখতে এবং প্রয়োজনীয় স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণে সহায়তা প্রদানে বাংলাদেশের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

এর আগে ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই জঘন্য কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। এটা মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। ভারত সরকারকে এই ঘটনার বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

গত বুধবার ত্রিপুরায় পিটিয়ে হত্যা করা তিন বাংলাদেশি হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পণ্ডিত মিয়া (৪০), সজল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিলেন। পরদিন বিকেলে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করে ভারত।

জে.এস/

রণধীর জয়সোয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250